MasterParts

Parts of Speech (পদ) - পূর্ণাঙ্গ ভূমিকা

Parts of Speech (পদ) হলো বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দের কাজের ওপর ভিত্তি করে করা শ্রেণিবিন্যাস। একটি নির্দিষ্ট শব্দ ভিন্ন ভিন্ন বাক্যে ভিন্ন পদ হিসেবে কাজ করতে পারে। তাই বাক্যে শব্দের অর্থ ও তার নির্দিষ্ট ভূমিকা দেখেই পদ নির্ধারণ করতে হয়।

পরিবারের সাথে চমৎকার তুলনা (Family Analogy):

Parts of Speech-কে একটি সুশৃঙ্খল পরিবারের সাথে তুলনা করা যায়। পরিবারের প্রতিটি সদস্যের (যেমন: বাবা, মা, সন্তান) যেমন আলাদা ভূমিকা থাকে, ঠিক তেমনি ৮টি Parts of Speech বাক্য গঠনে ভিন্ন ভিন্ন দায়িত্ব পালন করে।

আত্মীয়-স্বজনের ভূমিকা (Articles & Extensions): পরিবারে আত্মীয়-স্বজন যেমন ঘরের মূল সদস্য নয় কিন্তু এলে সৌন্দর্য ও আনন্দ বাড়ে, তেমনি Article বা Modifier/Extension হলো বাক্যের আত্মীয়ের মতো! তারা ছাড়াও বাক্য গঠিত হতে পারে, তবে তারা বাক্যকে আরও সুন্দর ও স্পষ্ট করে তোলে।

একটি বাক্যে ৮টি Parts of Speech ও আত্মীয় (Extension):

Ah! ↓ Interjection
The ↓ Article
brave ↓ Adjective
boy ↓ Noun
and ↓ Conjunction
his ↓ Pronoun
smart ↓ Adjective
sister ↓ Noun
quickly ↓ Adverb
ran ↓ Verb
into ↓ Preposition
the ↓ Article
playground ↓ Noun
yesterday. ↓ Extension
বাংলা অনুবাদ: "আহা! সাহসী ছেলেটি এবং তার বুদ্ধিমতি বোন গতকাল দ্রুত খেলার মাঠে দৌড়ে গেল।"
অতিরিক্ত অংশ বিশ্লেষণ: The এবং yesterday বাক্যটির বাড়তি সৌন্দর্য বা তথ্য প্রকাশ করছে (আত্মীয়ের মতো)। এগুলো ছাড়াও মূল বাক্য অর্থপূর্ণ থাকে!

আটটি প্রধান পদ (8 Parts of Speech) ক্রমিক অনুসারে তালিকাভুক্ত

১ Noun (বিশেষ্য)

নামবাচক পদ

মূল কাজ: কোনো ব্যক্তি, বস্তু, স্থান, গুণ বা ধারণার নাম নির্দেশ করে।

উদাহরণ: Teacher, Book, Dhaka, Honesty

বিস্তারিত পড়ুন (Noun)

২ Pronoun (সর্বনাম)

পরিবর্তক পদ

মূল কাজ: Noun-এর পুনরাবৃত্তি এড়াতে তার বদলে ব্যবহৃত হয়।

উদাহরণ: I, He, She, They, Who

বিস্তারিত পড়ুন (Pronoun)

৩ Adjective (বিশেষণ)

গুণবাচক পদ

মূল কাজ: Noun বা Pronoun-এর দোষ, গুণ, অবস্থা বা সংখ্যা প্রকাশ করে।

উদাহরণ: Good, Brave, Smart, Three

বিস্তারিত পড়ুন (Adjective)

৪ Verb (ক্রিয়া)

কাজবাচক পদ

মূল কাজ: কোনো কাজ করা, হওয়া বা অস্তিত্ব বজায় থাকা বোঝায়।

উদাহরণ: Run, Read, Is, Write

বিস্তারিত পড়ুন (Verb)

৫ Adverb (ভাব বিশেষণ)

রীতিবাচক পদ

মূল কাজ: Verb, Adjective বা অন্য Adverb-কে বিশেষিত করে।

উদাহরণ: Quickly, Very, Always, Slowly

বিস্তারিত পড়ুন (Adverb)

৬ Preposition (পদান্বয়ী)

সম্পর্কবাচক পদ

মূল কাজ: Noun/Pronoun-এর আগে বসে বাক্যের অন্য অংশের সাথে সম্পর্ক দেখায়।

উদাহরণ: In, On, Into, Under, With

বিস্তারিত পড়ুন (Preposition)

৭ Conjunction (সংযোজক)

সংযুক্তি পদ

মূল কাজ: একাধিক শব্দ, ফ্রেজ বা বাক্যাংশকে একসাথে যুক্ত করে।

উদাহরণ: And, But, Or, Because

বিস্তারিত পড়ুন (Conjunction)

৮ Interjection (আবেগসূচক)

আবেগ প্রকাশ

মূল কাজ: আকস্মিক আনন্দ, দুঃখ, বিস্ময় বা অনুভূতি প্রকাশ করে।

উদাহরণ: Ah!, Hurrah!, Alas!, Wow!

বিস্তারিত পড়ুন (Interjection)